সর্বশেষ :
ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম ফেসবুকে অপপ্রচার: ছাত্রদল নেতা মিজান উদ্দিনের থানায় জিডি “মৃত্যুর আগে একবার তারেক রহমানকে দেখতে চাই” জৈন্তাপুরে মানবপাচার চক্রের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪ সিলেটে হামের ভয়াল থাবা, মৃত্যু ৫০ ছাড়িয়ে বাংলাদেশ দ্রুতই সবুজ-টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী উন্নয়ন অগ্রযাত্রায় ২০ বছর ধরে নিরলস ভূমিকা রাখছে দৈনিক সবুজ সিলেট রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী হারিছ চৌধুরীর স্মৃতিধন্য বিদ্যাপীঠের নতুন ভবন উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি গোয়াইনঘাটে পৃথক অভিযানে ১৯ আসামি গ্রেফতার

ফেসবুকে অপপ্রচার: ছাত্রদল নেতা মিজান উদ্দিনের থানায় জিডি

ফেসবুকে অপপ্রচার: ছাত্রদল নেতা মিজান উদ্দিনের থানায় জিডি

স্টাফ রিপোর্টার
সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মিজান উদ্দিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও মানহানির আশঙ্কায় তিনি সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানায় গত ২১ মে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মিজান উদ্দিন অভিযোগ করেন, “Fahim Talukder” নামের একটি ফেসবুক আইডি থেকে তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে ভুয়া, বিভ্রান্তিকর ও আপত্তিকর পোস্ট ছড়ানো হচ্ছে। এসব পোস্টের মাধ্যমে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

লিখিত আবেদনে মিজান উদ্দিন অভিযোগ করেন, অনুমতি ছাড়া তার ব্যক্তিগত ছবি সংগ্রহ ও ব্যবহার করে পরিকল্পিতভাবে মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে, যা তার ব্যক্তি জীবন, পারিবারিক পরিবেশ এবং রাজনৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে। এতে তিনি ও তার পরিবার চরম মানসিক উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

তিনি আরও উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff