সর্বশেষ :
সুনামগঞ্জের সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান, ড্রেজার জব্দ ষড়যন্ত্রমূল ডাকাতি মামলায় কয়েছ আহমদকে গ্রেফতারের প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন আন ফানাই নদীর খাল খননে সুফল পাবে হাকালুকি হাওর তীরের ১৫ গ্রামের কৃষক জৈন্তাপুরে মানবপাচার চক্রের মূলহোতা হানিফসহ আটক ১৩ নদীর বাঁধ আছে, পানি নামার পথ নেই! জামালগঞ্জে সরকারি প্রকল্পে ডুবছে তেলিয়া গ্রাম সিলেট ক্যান্টনমেন্ট এলাকা থেকে ১১৭ বস্তা ভারতীয় জিরার চালান জব্দ পরিবেশ রক্ষার শর্তে খুলতে পারে সিলেটের পাথর কোয়ারি ১১৬টি বেটিং সাইট বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি যুক্তরাষ্ট্রে সবুজ সিলেট সম্পাদক পুত্র সাইফ রহমানের উচ্চতর ডিগ্রি অর্জন সরকারি কাজে অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবেনা : এমপি লুনা

জৈন্তাপুরে মানবপাচার চক্রের মূলহোতা হানিফসহ আটক ১৩

জৈন্তাপুরে মানবপাচার চক্রের মূলহোতা হানিফসহ আটক ১৩

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে এক সফল অভিযান পরিচালনা করেছে পুলিশ। উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের খাছিয়াহাটি এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার চক্রের মূলহোতা মোঃ হানিফ মিয়াসহ মোট ১৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৯ জন নারী, ৩ জন পুরুষ এবং ১ জন শিশু রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে জৈন্তাপুর থানাধীন খাছিয়াহাটি গ্রামের আব্দুল করিম ওরফে ব্যান্ডেজ করিমের বাড়িতে কিছু ব্যক্তির সন্দেহজনক অবস্থান লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। মানবপাচারের বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় জনতা তাদের আটকে রেখে থানা পুলিশকে খবর দেন। পরে জৈন্তাপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়।

আটককৃতদের মধ্যে পাচারকারী চক্রের মূলহোতা মোঃ হানিফ মিয়া (৩৫) জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর গ্রামের সাহেব মিয়ার ছেলে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক অন্য ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে। তারা হলেন— তানজিম উদ্দিন (২৮, জগন্নাথপুর, সুনামগঞ্জ), হাফিজুর রহমান (৩৯, জিয়ানগর, পিরোজপুর), এবং খুলনা সদরের বাসিন্দা হাসান (২৬), নুরজাহান খাতুন (৩৫), এশা আক্তার (২৫), সুমি খাতুন (২২) ও সোনিয়া বেগম (৩০)। এছাড়া আটককৃতদের মধ্যে রয়েছেন আমেনা আক্তার পলি (৩৩, ডেমরা, ঢাকা), নাসরিন আক্তার (২৩) ও সিমরান সুলতানা (২৫, সাতক্ষীরা), রুমি আক্তার (৩৫, বেগমগঞ্জ, নোয়াখালী) এবং সবুরুন নেছা (৪৫, যশোর)। আটককৃত নারীদের সঙ্গে হামজা শেখ নামের দুই বছরের একটি শিশুও উদ্ধার করা হয়েছে।

জৈন্তাপুর থানা পুলিশ জানিয়েছে, মানবপাচারকারী হিসেবে অভিযুক্ত মোঃ হানিফ মিয়াসহ আটককৃত সকলের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই চক্রের সাথে স্থানীয় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff