সর্বশেষ :
ফের ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাই গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ শুরু প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী লন্ডনের রাজনীতিতে আবারও ইতিহাস গড়লেন কুলাউড়ার মেয়ে সাবিনা সুনামগঞ্জে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে নারীসহ তিন ডাকাত আটক দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন : বিশ্বনাথে হুমায়ুন কবির ফুটবল বিশ্বকাপে ঝড় তুলবেন নোরা ফাতেহি শিশুকে ঘিরে নাটকীয়তা: রাস্তায় কান্না, জনতার উদ্ধার, ফাঁড়িতে হট্টগোল সিলেটে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত সীমান্তে রক্তপাত বন্ধ হবে কবে, জানতে চান রিজভী

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ শুরু

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ শুরু

বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা জোরদার

গোয়াইনঘাট প্রতিনিধি
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’। রোববার (১০ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এই কর্মসূচি সূচিত হয়।

সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমানের নির্দেশনা এবং সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেকের সার্বিক তত্ত্বাবধানে গোয়াইনঘাট থানা এলাকার গোয়াইনঘাট-সারীঘাট সড়কের গোয়াইন সেতু সংলগ্ন এলাকা এবং রুস্তমপুর ইউনিয়নের বঙ্গবীর পয়েন্টে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।

পুলিশ সপ্তাহ উপলক্ষে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান একদল পুলিশ নিয়ে উপজেলা সদর চেকপোস্ট এলাকায় কার্যক্রম পরিচালনা করেন। একই সময়ে এসআই ফারুকুল ইসলামের নেতৃত্বে বঙ্গবীর এলাকায় বিশেষ টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়।

জানা গেছে, পুলিশ সপ্তাহ উপলক্ষে গোয়াইনঘাট থানা এলাকায় বর্তমানে ‘ওয়ারেন্ট সপ্তাহ’ পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে বিশেষ মোবিলাইজেশন টিম গঠন এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে বদ্ধপরিকর। পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ চেকপোস্টের পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে আমাদের বিশেষ অভিযান ও টহল অব্যাহত রয়েছে। পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক দৃঢ় করাই আমাদের লক্ষ্য।

গোয়াইনঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এই বিশেষ তৎপরতা পুরো সপ্তাহ জুড়ে অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff