সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৫

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৫

স্টাফ রিপোর্টার

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে পাঁচজনের দেহে হাম শনাক্ত হয়েছে। আজ বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ নিয়ে হামে আক্রান্ত ও উপসর্গে বিভাগে মোট ১৯ জনের মৃত্যু হলো।

হামে আক্রান্তে মারা যাওয়া শিশুটি আট মাস বয়সী। তার নাম রায়হান। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কাসাইপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জন হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩১ জন ভর্তি হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff