সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুনামগঞ্জে হাওরে হাহাকার: পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন

বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন


বিয়ানীবাজার প্রতিনিধি :

​বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক দালাল চক্রের দৃষ্টান্তমূলক বিচার এবং আত্মসাৎকৃত টাকা ফেরতের দাবিতে এক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের নিউ মার্কেটের সামনে ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসীর ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা স্লোগান দেন যে, বিয়ানীবাজারের মাটিতে কোনো মানব পাচারকারী বা দালালের আস্তানা হতে দেওয়া হবে না। তারা অনতিবিলম্বে আত্মসাৎকৃত টাকা ফেরত এবং অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান।….

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, বিদেশের স্বপ্ন দেখতে গিয়ে তারা আজ সর্বস্ব হারিয়ে নিঃস্ব। টাকা ফেরত পাওয়ার আশায় দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার না পেয়ে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।….

​প্রতিবাদ সভায় বক্তারা সরাসরি ছয়জন ব্যক্তির নাম ও ছবি সংবলিত ব্যানার প্রদর্শন করেন এবং তাদের ‘প্রতারক’ ও ‘পাচারকারী’ হিসেবে চিহ্নিত করেন। অভিযুক্তরা হলেন— দেলোয়ার হোসেন, কাউছার হোসেন, ইকবাল হোসেন, তারেক হোসেন, তাহের হোসেন এবং সাফাত আলী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff