হামে আরও এক শিশুর মৃত্যু

হামে আরও এক শিশুর মৃত্যু

একুশে সিলেট ডেস্ক
সিলেটে হাম উপসর্গে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি থাকা মৌলভীবাজার জেলার এক শিশুর মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে হাম উপসর্গে মৃত্যু হল সিলেট বিভাগের ১৩ শিশুর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য জানায়।

মারা যাওয়া শিশু মো. রবিউল হোসেনের বয়স ১ বছর ৫ মাস। সে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার সিন্নাতপুর গ্রামের লিটন মিয়ার ছেলে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘন্টায় ল্যাব পরীক্ষায় আরও ২৩ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ল্যাব পরীক্ষায় প্রমাণিত হাম রোগীর সংখ্যা ১০৪। তার মধ্যে হবিগঞ্জে ৭ (রুবেলা আক্রান্ত ২), মৌলভীবাজারে ১৬, সুনামগঞ্জে ৫৫ ও সিলেট জেলার রোগী ২৬ জন।

গত ২৪ ঘন্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা ৪৩। তাদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১৯, আল হারামাইন হাসপাতালে ১, মাউন্ট এডোরা হাসপাতালে ২, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ১, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৬ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে ২ শিশু।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৯২ জন সন্দেহজনক হাম রোগী। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৯৫, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০, সিলেটের মা ও শিশু হাসপাতালে ১, আল হারামাইন হাসপাতালে ১, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫, মাউন্ট এডোরা হাসপাতালে ২, নর্থ ইস্ট হাসপাতালে ৫, পার্কভিউ হাসপাতালে ২, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৫, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি আছে ১৮ জন শিশু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff