সর্বশেষ :
মোফাজ্জল চৌধুরী মোরশেদের ওপর হামলা, রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ সিলেটে সাতটার পর ফাঁকা সড়ক, অন্ধকারে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সিলেটে হামের ভয়াবহ বিস্তার, একদিনে আরও ৩ শিশুর মৃত্যু ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত লোডশেডিংয়ের কারণ জ্বালানি তেল ও গ্যাসের সংকট: বিদ্যুৎ বিভাগ বিয়ানীবাজারে পরীক্ষার প্রথম দিনেই ৩ ছাত্রী নিখোঁজ গ্রাম-নগরে বিদ্যুৎ বিপর্যয়, সিলেটে জনজীবন বিপর্যস্ত ঝুলন্ত ডালের আঘাতে প্রাণ গেল গ্রামীণ ব্যাংক কর্মকর্তার

মোফাজ্জল চৌধুরী মোরশেদের ওপর হামলা, রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ

মোফাজ্জল চৌধুরী মোরশেদের ওপর হামলা, রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার 
সিলেটে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোফাজ্জল চৌধুরী মোরশেদের ওপর এ হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ নগরীর শাহজালাল উপশহর এলাকায় একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন বলে জানা গেছে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দলীয় সূত্রের দাবি, ঘটনাটি একটি পরিকল্পিত হামলা এবং হত্যাচেষ্টার উদ্দেশ্যে এ আক্রমণ চালানো হয়ে থাকতে পারে। একইসঙ্গে একটি মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার বিষয়টি কেন্দ্র করে তাকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়েছেন তারা।

বিস্তারিত আসছে….

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff