সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুনামগঞ্জে হাওরে হাহাকার: পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

সিলেট শিক্ষাবোর্ডের নতুন বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক

সিলেট শিক্ষাবোর্ডের নতুন বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক

স্টাফ রিপোর্ট
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের নতুন বিদ্যালয় পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষা ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তা আবু মুসা মো. তারেক। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

তিনি সদ্য বিদায়ী বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। মঈনুল ইসলামকে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে বদলি করা হয়েছে।

আবু মুসা মো. তারেক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা। এই পদে যোগদানের আগে তিনি সিলেট সরকারি আলীয়া মাদ্রাসায় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এক দশকেরও বেশি সময়ের শিক্ষকতা জীবনে তিনি সিলেট এমসি কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ও শ্রীমঙ্গল সরকারি কলেজসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে ইংরেজি সাহিত্য, ভাষাবিজ্ঞান ও উচ্চতর পঠন-পাঠনে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে রোমান্টিক ও ভিক্টোরিয়ান কবিতা, এলিজাবেথীয় নাটক এবং আধুনিক সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে পাঠদান ও গবেষণায় শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে আসছেন। শিক্ষকতা পেশায় যোগদানের পূর্বে তিনি রূপালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে (বিডিবিএল) কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

শিক্ষাগত যোগ্যতায় আবু মুসা মো. তারেক অত্যন্ত মেধাবী। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি উচ্চতর শিক্ষার জন্য যুক্তরাজ্য ভিত্তিক ইউনিভার্সিটি অব নটিংহাম-এর মালয়েশিয়া ক্যাম্পাস থেকে ‘মাস্টার্স ইন এডুকেশন’ ডিগ্রি লাভ করেন।

শিক্ষকতার পাশাপাশি আবু মুসা মো. তারেক একজন বিশিষ্ট গবেষক ও সাহিত্যিক হিসেবে সুপরিচিত। আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তাঁর একাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সৃজনশীল সাহিত্যচর্চায়ও তিনি সমানভাবে সক্রিয়। এখন পর্যন্ত তাঁর চারটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন সাময়িকী ও জাতীয় দৈনিকে তাঁর কবিতা, নাটক ও গদ্য নিয়মিত প্রকাশিত হয়। তিনি আইসিটি ও ইংরেজি ভাষা শিক্ষায় উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত।

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে আবু মুসা মো. তারেকের জন্ম। সিলেট শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক হিসেবে নতুন এই দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff