সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুনামগঞ্জে হাওরে হাহাকার: পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

সিলেট নগরীর ১৪টি এলাকায় ৮ঘন্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

সিলেট নগরীর ১৪টি এলাকায় ৮ঘন্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

একুশে সিলেট ডেস্ক

জরুরি সংস্কার ও মেরামত কাজের জন্য সিলেট নগরীর দক্ষিণ সুরমার অন্তত ১৪টি গুরুত্বপূর্ণ এলাকায় বুধবার (৮ এপ্রিল) ৮ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার(৭ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে- তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার, নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুরসহ আশপাশের এলাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ে সাট-ডাউন চলাকালে সঞ্চালন লাইন সচল হিসেবে গণ্য হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff