সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুনামগঞ্জে হাওরে হাহাকার: পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

জকিগঞ্জে পুলিশের তৎপরতায় ভেস্তে গেল ইয়াবা পাচারের চেষ্টা

জকিগঞ্জে পুলিশের তৎপরতায় ভেস্তে গেল ইয়াবা পাচারের চেষ্টা

‎নিজস্ব প্রতিবেদক
‎সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল জকিগঞ্জ-শেওলা সড়কে অভিযান চালায়। অভিযানে এসআই মাসুদ আহমেদের নেতৃত্বে এএসআই রকিবুল ইসলাম ভূঞা ও এএসআই মো. এরশাদ মিয়া অংশ নেন।

‎অভিযানকালে উপজেলার ২নং বিরশ্রী ইউনিয়নের পীরনগর এলাকায় ইমন ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা রাস্তা থেকে মো. আব্দুল ওয়াহিদ (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎গ্রেফতারকৃত আব্দুল ওয়াহিদের বাড়ি উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামে।

‎এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেফতারকৃত আসামির পাশাপাশি পলাতক আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

‎জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff