সর্বশেষ :
ফেসবুকে অস্ত্রের মহড়ার ভিডিও ভাইরাল, গোলাপগঞ্জে দুই যুবক গ্রেফতার শ্রীমঙ্গলে জেলের জালে বিশালাকার অজগর অক্ষত উদ্ধার, বন বিভাগে হস্তান্তর আজ রাতে নতুন গিলাফে সাজবে পবিত্র কাবা বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বহিষ্কার দিরাইয়ের যুবদল নেতা

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বহিষ্কার দিরাইয়ের যুবদল নেতা

একুশে সিলেট ডেস্ক
সুনামগঞ্জের দিরাইয়ে মতবিনিময় সভায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় হাসমত আলী নামে এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি দিরাই উপজেলার পৌর যুবদলের সাবেক সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক যৌথ স্বাক্ষরিত পত্রে সাময়িক বহিষ্কার করে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পত্র প্রেরণ করেছেন।

মঙ্গলবার রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির ফেসবুক পেইজ ও কলিম উদ্দিন আহমদ মিলনের ফেসবুক পেইজে বহিষ্কারাদেশ সংক্রান্ত একটি পত্র পোস্ট করা হয়।

গত ২৫ ফেব্রুয়ারি বিকালে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভা হয়। এসময় বক্তব্য দেন হাসমত আলী নামের ওই বিএনপি নেতা।

আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন তিনি। এরপর এই ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff