সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

সুনামগঞ্জের বিতর্কিত এসপি প্রত্যাহার

সুনামগঞ্জের বিতর্কিত এসপি প্রত্যাহার

সুনামগঞ্জ প্রতিনিধি:
নানা কর্মকাণ্ডে বিতর্কিত, আলোচিত ও সমালোচিত সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানকে অবশেষে সুনামগঞ্জ থেকে প্রত্যাহার করা হয়েছে।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশের এক বিশেষ সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের নিয়ন্ত্রণে থাকা বালু মহাল ও সীমান্ত বাণিজ্যের সাথে সংশ্লিষ্টতার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দৈনিক সবুজ সিলেট সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এ সিদ্ধান্ত নেয় পুলিশ সদর দপ্তর।

এছাড়াও স্যার না বলে এসপি সাহেব বলায় ক্ষেপে গিয়ে সমালোচিত হন এসপি আনোয়ার হোসেন খান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর উত্তেজিত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এসপি আনোয়ার হোসেন খান উত্তেজিত হয়ে বলছেন, ‘আমি আজ চাকরি ছাড়লে কালই নির্বাচন করতে পারব। বিএনপির বড় বড় নেতার সঙ্গে আমার যোগাযোগ আছে।’ একপর্যায়ে এসপি উত্তেজিত হয়ে গণঅধিকার পরিষদের এক নেতার প্রতি ক্ষেপে গিয়ে তাঁর কার্যালয় থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত এক আদেশে বলেন, জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ১৮ ফেব্রুয়ারি এসপি আ. ফ. ম আনোয়ার হোসেন খানকে হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff