সর্বশেষ :
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আফরোজ আলী কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি ঈদে সিলেট কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না কোনো কয়েদি নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেফতার

বিশ্বনাথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত, দেখা মিলল হিরো আলমের

বিশ্বনাথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত, দেখা মিলল হিরো আলমের

তজম্মুলআলী রাজু, বিশ্বনাথ

সিলেটের বিশ্বনাথের ঐতিহ্যবাহী চাউলধনী হাওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে তিনদিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপ্ত হয়। এর আগে গত মঙ্গলবার থেকে এ প্রতিযোগিতার আয়োজন করেন দৌলতপুর গ্রামবাসী।

জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে ঘোড়দৌড় দেখতে হাজার হাজার দর্শক মিলিত হন। আর প্রতিযোগিতায় অংশ নিতে সিলেট বিভাগসহ বিভিন্ন অঞ্চল থেকে ১২৬টি শখের ঘোড়া নিয়ে আসেন মালিকরা। জিতে নেন টিভি, ভেড়া, ইস্ত্রি, কলস, ছাতাসহ বিভিন্ন পুরুষ্কার।

ঘোড়দৌড় প্রতিযোগিতা বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণ করে সালমান শাহ, বাংলার ধন, সোনার মডেল, এমরান বাদশা, দুই বোনের মায়া, টিপু সুলতান, শাপলা, খান বাহাদুর, প্রীতিরাজ, হিরো আলম, জগৎবাদশা, লিভারপুল, সোনামানিক, লালগোলাপ, বনরাজ, মাহিন রাজা, সোনার পুতুল নানান নামের ঘোড়া।
এদের মধ্যে ঘোড়দৌড় প্রতিযোগিতা জয়লাভ করে প্রথম হয় মাহিন রাজা ও ২য় সোনার পুতুল।

সুনামগঞ্জের দিরাই থেকে ঘোড়া নিয়ে আসা আরজুম আলী বলেন, তিনি ছোটকাল থেকেই ঘোড়া পালন করেন। এটা শুধুমাত্র শখের বসে।

ঘোড়ামালিক ছালিয়া দশঘর গ্রামের বাসিন্দা আলী হোসেন বলেন, তিনি যুক্তরাজ্য থেকে এসেছেন। এ মৌসুমে বিভিন্ন এলাকায় তার ৫ লাখ টাকা দামের ঘোড়া নিয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

প্রতিযোগিতা কমিটির অন্যতম দায়িত্বশীল সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন ধন মিয়া বলেন, ৩ দিনের এ আয়োজন শেষে প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী ঘোড়ার সাওয়ারদের পুরস্কৃত করা হয়েছে। গ্রামীন ঐতিহ্য ধরে রাখতে ও মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে এ আয়োজন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff