সিলেট

কোম্পানীগঞ্জের নবাগত ইউএনও আজিজুন্নাহার এর যোগদান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ · ৬:৫৩ পিএম

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদান করেছেন মিজ আজিজুন্নাহার।

গত ১২ জানুয়ারি সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৪ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলা ইউএনও ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাসনাত’র কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি উপজেলা নির্বাহী অফিসার বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট এ ন্যস্ত ছিলেন।

আজিজুন্নাহার ৩৬তম বিসিএস ক্যাডারে সরকারি চাকুরী গ্রহণ করেন। তিনি খুলনা জেলার বাসিন্দা।

সম্পর্কিত সংবাদ