সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুনামগঞ্জে হাওরে হাহাকার: পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

‘সীমান্তে কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক আছে’

‘সীমান্তে কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক আছে’

একুশে সিলেট ডেস্ক
সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহে এক মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, পরিস্থিতি স্বাভাবিক আছে। ভারত কাটাতারের বেড়াও নির্মাণ করছে না এখন। আগামী মাসে বিএসএফ ও বিজিবির উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি মীমাংসা হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জানান, দেশে ইউরিয়া সারের কোনো সঙ্কট নেই। কেউ কৃত্রিম সঙ্কট সৃষ্টির চেষ্টা করলে ডিলারশিপ বাতিল করা হবে। তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। আর যেসব ডিলাররা এর সঙ্গে জড়িত হবে, আগামী মাস থেকে তাদের ডিলারশিপ থাকবে না। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে মনিটরিং করার কথাও জানান উপদেষ্টা।

মঙ্গলবারের এই মতবিনিময় মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, ৭৭ বিগ্রেডের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, ব্যাটল গ্রুপের কমান্ডার কর্ণেল মাহমুদুল হাসান, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী, র‌্যাব, কৃষি সম্প্রসারণ বিভাগ ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff