সিলেট

গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যান খলকু আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ · রাত ৮:০২ · ১৫০ ভিউ

শাহিন আলম সাহেদ, গোলাপগঞ্জ :

গোলাপগঞ্জের এক জাতীয় পার্টি নেতা ও ইউপি চেয়ারম্যানকে আটক করেছে র‍্যাব-৯। আটককৃত খলকুর রহমান উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিহুর রহমান সোহেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, খলকুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতা সৃষ্টির ঘটনায় সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি। তিনি উপজেলার পুরকায়স্থ পাড়ার মৃত তুতা মিয়ার পুত্র।
উল্লেখ, তিনি ২০২১ সালের ২৭ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হন।

সম্পর্কিত সংবাদ