সিলেট

গোয়াইনঘাট সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা, ইউপি চেয়ারম্যান আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ · রাত ৯:০৪ · ১৫২ ভিউ

নিজস্ব প্রতিবেদক 
ভারতে পালানোর সময় সিলেটের তামাবিল বর্ডারে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন (৩৮) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শুক্রবার (১ নভেম্বর) সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নোমান হোসেন (৩৮)কে আটক করা হয়।

আটককৃত নোমান হোসেন (৩৮) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর গ্রামের হাজী হেলিম উদ্দিনের ছেলে। নোমান উপজেলা যুবলীগের বহিষ্কৃত সদস্য।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা- শুক্রবার (১ নভেম্বর) সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বৈধপথে ভারত পালানোর চেষ্টা করেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের সন্দেহ হলে নোমান হোসেন (৩৮)কে আটক করা হয়। পরে তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে সিলেট বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ হাফিজুর রহমান জানান- তামাবিল সীমান্ত দিয়ে ভারত পালানোর সময় নোমান হোসেন (৩৮)কে আটক করা হয়।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
তোফায়েল হোসেন সরকার বলেন, হবিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে।

সম্পর্কিত সংবাদ