সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুনামগঞ্জে হাওরে হাহাকার: পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে বালুসহ আটক ১

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে বালুসহ আটক ১

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে টাস্কফোর্স। অভিযানে ৬০ লাখ টাকার বালুসহ ১ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি এর অধীনস্থ লালাখাল বিওপির একটি বিশেষ টহল দল সেনাবাহিনী পুলিশের সমন্বয়ে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে উপজেলার পাখিবিল, কামরাঙ্গীরচর, উত্তর কামরাঙ্গীরচর এবং লালাখাল, পাখিবিল এলাকায় এই অভিযান চলে।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবি (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জৈন্তাপুর উপজেলার উপজেলার পাখিবিল, কামরাঙ্গীরচর এবং উত্তর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ১৫,০০০ ফুট বালি জব্দ করা হয়। এছাড়াও অবৈধভাবে বালু উত্তোলনের সময় লালাখাল পাখিবিল নামক স্থান থেকে বালুভর্তি হাইড্রোলিক ড্রামট্রাকসহ ১ জনকে আটক করে। ট্রাকসহ আটককৃত বালুর আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। আসামি ও আটককৃত মালামাল জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় বিজিবি। অভিযান পরিচালনাকালীন পরিবেশ অধিদপ্তরের দুই কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff