সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুনামগঞ্জে হাওরে হাহাকার: পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

গেয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব’র আত্মপ্রকাশ

গেয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব’র আত্মপ্রকাশ

আহ্বায়ক ইসলাম, সদস্য সচিব আলীম
সিলেটের গোয়াইনঘাটে ৫২, ৭১ ও ২৪’র বিপ্লবকে ধারণ করে আত্মপ্রকাশ করেছে সাংবাদিকদের নতুন সংগঠন ‘গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব’।

রোববার (১৩ আগস্ট) বেলা ২টায় গোয়াইনঘাট উপজেলা সদরের এক অভিজাত রেস্টুরেন্টে উপজেলায় কর্মরত ১৫ জন সংবাদকর্মীদের সম্মতিতে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক সোনালী কণ্ঠ’র সিলেট বিভাগীয় প্রধান মো. ইসলাম আলীকে আহ্বায়ক ও আপডেট সিলেট’র সম্পাদক ও প্রকাশক আবদুল আলীমকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন আবদুর রহিম, হাসান আহমদ চৌধুরী, হিলাল উদ্দিন শিপু, আখলাক হোসাইন, নাজমুল ইসলাম মান্না, জহির উদ্দিন, ইয়াহ্ইয়া মাহমুদ, মনসুর আহমদ, সুমন আহমদ, জাহিদুল ইসলাম জান্না, আরিফুল ইসলাম, কামরুল ইসলাম মিন্না,মো. আনোয়ার হোসেন সুজন।

কমিটি গঠন পরবর্তী জরুরি সভায় গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মো. ইসলাম আলী বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মুখে আমরা এখন একটি নতুন বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি। আমাদের এই বিপ্লবের জন্য আমাদের হাজারো ভাই-বোন আত্মহুতি দিয়েছে পাশাপাশি কয়েক হাজার মানুষ এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা এই সকল শহিদ ও আহতদের উদ্দেশ্য বাস্তাবায়নে সত্য প্রকাশে সবসময় পিছপা হবো না। আমাদের প্রেসক্লাব মূলত বৈষম্য, দুর্নীতি, অনিয়ম নিয়ে কথা বলবে। আমাদের প্রেসক্লাবের দরজা সকল নির্ভীক, সৎ সাংবাদিকদের জন্য খোলা থাকবে।

এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট-৪ জোনের তত্ত্বাবধায়ক মাওলানা জাহিদুর রহমান চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন।

প্রেস বিঞ্জপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff