সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

দিশারী সমাজ কল্যাণ সংস্থার প্রবাসীদের সাথে মতবিনিময়

দিশারী সমাজ কল্যাণ সংস্থার প্রবাসীদের সাথে মতবিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি
সিলেট শহরের হাওয়াপাড়া এলাকায় দিশারী সমাজ কল্যাণ সংস্থা প্রবাসীদের নিয়ে প্রবাসী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টায় হাওয়াপাড়ার দিশারী সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আবু জাফর মো. কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বেলাল আহমদ স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হাসান কবির চৌধুরী, মো. মুহিত হোসেন, মো. জাকির হোসেন, রাহেল আহমদ, শাহ নাইম, প্রবাসী কাওছার ফেরদৌস (তাছিন), তাজকিয়া ফেরদৌস, মীলহান কবির চৌধুরী, রাহিন গুলজার, রাফিদ গুলজার প্রমুখ।

এ সময় বক্তারা প্রবাসীদের নিয়ে এই রকম আয়োজনের জন্য দিশারী সমাজ কল্যাণ সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রবাসীদের সাথে স্বদেশের মানুষের যেনো এমন বন্ধন অটুট তাকে সেই আশাবাদ ব্যক্ত করেন। প্রবাসীরা দিশারী সমাজ কল্যাণ সংস্থার কার্যক্রমে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন।

প্রবাসী মতবিনিময় সভায় কাওছার ফেরদৌস (তাছিন),তাজকিয়া ফেরদৌস, রুয়াইদা গুলজার, মীলহান কবির চৌধুরী, রাহিন গুলজার, রাফিদ গুলজার এই ছয়জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ পর্যন্ত দিশারী সমাজ কল্যাণ সংস্থা ১০০ জনের অধিক হাওয়াপাড়া এলাকার প্রবাসী ভাই-বোনদের সম্মাননা স্মারক প্রদান করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff