সর্বশেষ :
কোম্পানীগঞ্জে ধলাই নদীর তীর রক্ষা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী কানাইঘাটে বিয়ের প্রলোভনের আড়ালে প্রতারণা? গ্রেফতার যুবক ফেসবুকে অস্ত্রের মহড়ার ভিডিও ভাইরাল, গোলাপগঞ্জে দুই যুবক গ্রেফতার শ্রীমঙ্গলে জেলের জালে বিশালাকার অজগর অক্ষত উদ্ধার, বন বিভাগে হস্তান্তর আজ রাতে নতুন গিলাফে সাজবে পবিত্র কাবা বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরো দুই মাস বাড়ল

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরো দুই মাস বাড়ল

একুশে সিলেট ডেস্ক

সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস তথা ৬০ দিন বাড়িয়েছে সরকার। রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবির প্রেষণে নিযুক্ত কর্মকর্তাসহ) ফৌজদারি কার্যবিধির ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এ ক্ষমতা ১৪ জুলাই থেকে ৬০ দিন কার্যকর থাকবে। সারাদেশে তারা এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

সেনাবাহিনীর এ ম্যাজিস্ট্রেট কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধ বিচার করতে পারবেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ সেপ্টেম্বর প্রথম সশস্ত্র বাহিনীকে এ ক্ষমতা দেওয়া হয়। এরপর থেকে নিয়মিত ২ মাস পরপর মেয়াদ বাড়ানো হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff