সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন পলক

কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন পলক

একুশে সিলেট ডেস্ক

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে এমন চিত্র দেখা গেছে।

এদিন কারাগারে থেকে পলককে আদালতে হাজির করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় তাকে আদালতে তোলা হয়। এ সময় তার মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরোনো ছিল। পরে তাকে কাঠগড়ায় নেওয়া হয়।

এ সময় তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের বারান্দায় তাকিয়ে ছিলেন। বাইরে থাকা স্বজনদের সঙ্গে ইশারায় নানা ইঙ্গিত করছিলেন। এক পর্যায়ে তাদের দিকে তাকিয়েই অঝোরে কাঁদতে থাকেন তিনি। তার চোখে পানি দেখে বারান্দায় থাকা স্বজনরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানার দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শুনানি শেষে তাকে পুলিশ পাহারায় হাজতখানায় নেওয়া হয়।

এর আগে গত ১৫ আগস্ট খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff