সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

রাজনগরে ব্যবসায়ীর ওপর যুবদল নেতার হামলা, আহত ২

রাজনগরে ব্যবসায়ীর ওপর যুবদল নেতার হামলা, আহত ২

রাজনগর প্রতিনিধি:

রাজনগর বাজারের অঞ্জলী মিষ্টান্ন ভান্ডারে মালিক পদ্মকুমার ও ওই দোকানের কর্মচারীদের ওপর হামলা চালিয়েছেন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কয়ছর উদ্দীন বাবু। তার এলাপাতারি হামলায় দোকানের কর্মচারী পঙ্কজ দাশসহ (৩০) অপর কর্মচারী আহত হয়েছেন। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে সাতটার সময়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর বাজারের সেন্ট্রাল রোডের অঞ্জলি মিষ্টান্ন ভান্ডারে বুরিন্দা (বুন্দিয়া) কিনতে যান রাজনগর উপজেলার পাঠানটুলা গ্রামের মৃত মানাফ উদ্দীনের ছেলে উপজেলা যুবদলের ৫ নং যুগ্ন আহ্বায়ক কয়ছর উদ্দীন বাবু। দোকানের শোকেসে রাখা অল্প বুরিন্দায় হবে না জানালে দোকান মালিক আরো বুরিন্দা দিতে পারবেন বলে জানান। এসময় তিনি (কয়ছর উদ্দীন বাবু) দোকনের পিছনের কারখানায় ঢোকেন। এসময় কর্মচারী পঞ্জক দাশ তাকে বাধা দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে পঙ্কজকে চড় থাপ্পর দেন। ভিতরে থাকা মিষ্টির কারীগর এগিয়ে গেলে তাকেও রাধর করেন। দোকানের ভিতরের চিৎকার শুনে দোকান মালিক পদ্ম কুমার চন্দ পাশের দোকানে থাকা রাজনগর বাজার কমিটির সম্পাদক নাহাজ খানকে আনতে যান। নাহাজ আসারপর দোকানের ভিতরের দরজা খোললে যুবদল নেতা কয়ছর উদ্দীন বাবু তাদের ওপর হামলে পরেন। বাবুর হাতে থাকা মোটরসাইকেলের চাবি দিয়ে এরোপাতারি আঘাত করতে থাকেন এতে দোকান মালিক পদ্ম কুমার চন্দ (৫৫) ও কর্মচারী পঙ্কজ দাশ (৩০) আহত হন। তাদের চিৎকারে অন্যরা এগিয়ে এসে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তারা মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।

রাজনগর বাজার কমিটির সম্পাদক নাহাজ খান বলেন, সে ভুল করেছে। তার ভাই ও আত্মীয়-স্বজন আমাদের কাছে এসছেন। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন খান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি বাজার কমিটি দেখবে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা বলে এসেছি অভিযোগ দেয়ার জন্য। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff