সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

মাধবপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

মাধবপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

মাধবপুর প্রতিনিধি

মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহ আলম (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত শাহ আলম একই গ্রামের আনব আলীর ছেলে।

রোববার (৭ জুলাই) ভোর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান অভিযান চালিয়ে মালঞ্চপুর গ্রাম থেকে তাকে আটক করেছে। ভিকটিমকে উদ্বার করে পুলিশ চিকিৎসার জন্য তার পরিবারের সহযোগিতায় হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

এ ঘটনায় শিশুটির পরিবার শনিবার রাতে মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। ভিকটিমের মা জানান,গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে তার মেয়েকে ঘরে রেখে বাইরে জরুরি কাজে গিয়েছিলেন। এই সুযোগে প্রতিবেশি শাহ আলম তার ৭ বছরের শিশু কন্যাকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। দুপুর ১ টার দিকে বাড়িতে এসে দেখে তার মেয়ে কান্নাকাটি করছে।ভিকটিম জানায় শাহ আলম তাকে ঘরে একা পেয়ে তার সাথে খারাপ কাজ করেছে। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। ভিকটিম এলাকার একটি নুরানি মাদ্রাসার ছাত্রী।

কাশিমনগর ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, দুপুরে ঘটনার পর রোববার ভোর রাতে অভিযুক্ত শাহ আলমকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff