সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুনামগঞ্জে হাওরে হাহাকার: পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

ধর্ষণ নিয়ে শবনম ফারিয়ার ক্ষোভ

ধর্ষণ নিয়ে শবনম ফারিয়ার ক্ষোভ

বিনোদন ডেস্ক
অভিনেত্রী শবনম ফারিয়া একসময় নিয়মিত ছিলেন অভিনয়ে। বর্তমানে তাকে দেখা যায় না। তবে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন ফারিয়া। যেখানে নানা সময় তুলে ধরেন নিজের মতামত। সমসাময়িক নানা বিষয় নিয়ে স্ট্যাটাস দেওয়া এই অভিনেত্রী সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা নিয়ে ক্ষোভ জানিয়ে একটি পোস্ট করেছেন।

বিশ্ব নারী দিবস উপলক্ষে শবনম ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেছেন, ‘যেই দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষণের সংবাদ, সেই দেশে আবার ওমেনস ডে কি?’

এর আগে সাজাপ্রাপ্ত এক ধর্ষকের জামিনের সংবাদের ছবি ও লিঙ্ক পোস্ট করেছিলেন। পোস্টের ক্যাপশনে ফারিয়া তখন লিখেছিলেন, ‘ধর্ষককে যারা জামিন দিয়েছে কিংবা এই প্রসেসের সঙ্গে যারা জড়িত তাদেরও শাস্তির আওতায় আনা জরুরি।’

তবে ধর্ষণের ব্যাপারে ফারিয়া ছাড়া তেমন কোনো তারকাকে সেভাবে এখনো কথা বলতে দেখা যায়নি।

শবনম ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘মোবারকনামা’ ওয়েব সিরিজে। এতে তিনি মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff