সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

৮ জেলায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি

৮ জেলায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি

একুশে সিলেট ডেস্ক
আট জেলায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। এই কমিটি ঘোষণার পাশাপাশি সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটিও ঘোষণা করেছে দলটি। আজ রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেসব জেলায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, সেগুলো হলো মেহেরপুর, নাটোর, বান্দরবান, চট্টগ্রাম-দক্ষিণ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুর। এসব জেলার মধ্যে মেহেরপুরে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও কামরুল হাসানকে সদস্যসচিব করে বিএনপির মেহেরপুর জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি, রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্যসচিব করে নাটোর জেলা শাখার ১৬ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, আমিরুল ইসলাম খান আলীমকে আহ্বায়ক করে সিরাজগঞ্জ জেলা শাখার ১৮ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি, স্বাচিন প্রু জেরীকে আহ্বায়ক ও জাবেদ রেজাকে সদস্যসচিব করে বান্দরবান জেলা শাখার পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, ইদ্রিস মিয়াকে আহ্বায়ক ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্যসচিব করে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে।

এ ছাড়া আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলা শাখার সাত সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও মহিউদ্দিন আহমেদকে সদস্যসচিব করে মুন্সিগঞ্জ জেলা শাখার সাত সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি।

মো. মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা শাখার পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি এবং ফজলুল হক মিলনকে আহ্বায়ক করে গাজীপুর জেলা শাখার তিন সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff