সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

সুনামগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শামসুল কাদির মিছবাহ (মুন্সি) সুনামগঞ্জ:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে জেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মোমতাজুল হাসান আবেদের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. লুৎফুর রহমান দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মো. রেজাউল করিম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল। বক্তব্য রাখেন সদর উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মো. হাসান আলী, পৌর সভাপতি মো. জসিম উদ্দিন, উপদেষ্টা আব্দুস সাত্তার মু. মামুন, সুলেমান চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, মজলুম, নিপীড়িত ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্য কাজ করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের পাশাপাশি সার্বিক সহযোগিতায় সবসময় শ্রমিক কল্যাণ ফেডারেশন তাঁদের পাশে রয়েছে। পরে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র শ্রমজীবী মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff