সর্বশেষ :
নিষিদ্ধ আওয়ামী ষড়যন্ত্র রুখতে ফের রাজপথে জামান অনুসারীরা একুশে সিলেটে সংবাদ প্রকাশের পর সোনাই নদীতে নৌ পুলিশের অভিযান, বালুবাহী নৌকা আটক ইউপি নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীদের আয়কর রিটার্ন সনদ বাধ্যতামূলক জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা:  যুবক নিখোঁজ, আটক ভারতীয় কৃষককে হস্তান্তর সিলেটে নেমে এমপিদের কেন সংসদে যেতে বললেন প্রধানমন্ত্রী? মানুষ এখন স্থিতিশীলতা চায়, শান্তি ও কর্মসংস্থান চায়: মৌলভীবাজারে প্রধানমন্ত্রী ২৬ জুন পবিত্র আশুরা দক্ষিণ সুরমায় স্কুলছাত্রী নাদিয়া নিখোঁজ রহস্য: অজ্ঞান অবস্থায় উদ্ধার গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ নেই: প্রধানমন্ত্রী সিলেট নগরীতে ‘পুলিশের সামনেই’ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪

তাহিরপুর অভিযান চালিয়ে ১৭২ বস্তা ভারতীয় কয়লা জব্দ

তাহিরপুর অভিযান চালিয়ে ১৭২ বস্তা ভারতীয় কয়লা জব্দ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা(এনএসআই) সুনামগঞ্জের তাহিরপুর অভিযান চালিয়ে ১৭২ বস্তা ভারতীয় কয়লা জব্দ করেছে। সোমবার(২০ জানুয়ারি)সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ এনএসআই টিম।

জানা যায়,গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরণ গ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এনএসআই টিম। প্রথমে ৫২ বস্তা কয়লা জব্দ করা হয় এবং পরবর্তী অভিযানে একই গ্রামের হুমায়ুন আহমেদ এর বসত বাড়ি থেকে ১২০ বস্তা কয়লা জব্দ করা হয়। মোট ১৭২ বস্তা কয়লা জব্দ করে এনএসআই টিম। জব্দকৃত অবৈধ কয়লা গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম এর উপস্থিতিতে একজন মেম্বার এর জিম্মায় রাখা হয়।

অভিযানে জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী অফিসার,টেকেরঘাট পুলিশ ফাঁড়ির সাথে সমন্বয় করা হয়েছে বলে সুনামগঞ্জ এনএসআই টিম জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff