সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

স্বপদে বহাল রাখার দাবি স্বতন্ত্র নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের

স্বপদে বহাল রাখার দাবি স্বতন্ত্র নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের

একুশে সিলেট ডেস্ক
স্বপদে বহাল রাখার দাবি জানিয়েছেন বিগত নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচিত হওয়া উপজেলা চেয়ারম্যানরা। এ দাবিতে রোববার দুপুরে ৬ষ্ঠ উপজেলা নির্বাচন-২০২৪ নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের নেতারা বাংলাদেশ ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের আহ্বায়ক গাজীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গোমস্থাপুর উপজেলার চেয়ারম্যান মো. আশরাফ হোসেন (আলিম), বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এএসএম জাহাঙ্গীর হোসেন (মানিক), কক্সবাজার মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাম আবেদীন।

সংবাদ সম্মেলনে ইজাদুর রহমান মিলন বলেন- ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে নির্বাচিত হয়ে আমরা দায়িত্ব পালন করি। বিগত ১৪ই আগস্ট দেশের ৪৯৫টি উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করে দেয়। একই সঙ্গে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর করা হয় ইউএনওদের। এটা খুব দুঃখজনক।

তিনি বলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের নির্ধারিত দাপ্তরিক কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকেন। ফলে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, রাষ্ট্র ও সরকার কর্তৃক নির্দেশিত সব আদেশ বাস্তবায়নে দুর্ভোগ দেখা দিয়েছে। তৃণমূল জনগণের আস্থা ও বিশ্বাসের জায়গা হচ্ছে উপজেলা পরিষদ। আমরা গতবার সম্পূর্ণ দলীয় কাঠামোর বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে এ নির্বাচনে অংশগ্রহণ করি। এ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রতীক বা মনোগ্রাম কোনোটিই ছিল না। সম্পূর্ণ নিরপেক্ষ, নির্দলীয়ভাবে একটি নির্বাচন হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান- দীর্ঘদিন প্রশাসক দিয়ে উপজেলা পরিষদে জনগণের সেবা চালিয়ে নেওয়া সম্ভব নয়। জনগণ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

তিনি বলেন- বিগত নির্বাচনে দলীয় প্রতীকে ইউনিয়ন নির্বাচনে নির্বাচিতরা দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনে বিএনপির প্রার্থী নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এতে আমাদের সঙ্গে বৈষম্য হচ্ছে বলে জানান তিনি। এ কারণে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণে জন্য সরকারের উপদেষ্টা পরিষদসহ সবার কাছে তিনি দাবি জানান।
দের দাবী তারা স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েও কেন পদবঞ্চিত।অনতিবিলম্বে তাদের স্বপদে বহাল রাখার আবেদন জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff