সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুনামগঞ্জে হাওরে হাহাকার: পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

গোয়াইঘাট থেকে ১.৩৭ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ বিজিবর

গোয়াইঘাট থেকে ১.৩৭ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ বিজিবর

গোয়াইনঘাট প্রতিনিধি

সিলেটে ১ কোটি ৩৭ লাখ টাকার ভারতীয় চিনি ও বিভিন্ন ধরণের পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (২ অক্টোবর) গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী সোনাটিলা ও প্রতাপপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী সোনাটিলা ও প্রতাপপুরসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৮৬৩ বস্তা ভারতীয় চিনি, ২ হাজার ৫৯২ পিস ভারতীয় মাইকেয়ার ক্রিম, ১ হাজার ৪৫৮ পিস সানগ্লাস, ৫৯টি শাড়ি, ৭৬৬ পিস গার্নিয়ার ফেস ওয়াশ, ৭৫ কেজি ইনস্ট্যান্ট চা, ১৪২ বোতল মদ, ৩ হাজার ৮০০ কেজি বাংলাদেশি রসুনসহ অন্যান্য মালামাল আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৭ লাখ ১১ হাজার ৮০০ টাকা।লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মালামাল জব্দ করা হয়। এসব মালামাল স্থানীয় কাস্টমসে জমা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff