সর্বশেষ :
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আফরোজ আলী কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি ঈদে সিলেট কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না কোনো কয়েদি নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেফতার

কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজার জেলা বিএনপি কর্তৃক কুলাউড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) রাতে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত এ কমিটিতে উপজেলার দায়িত্বে রয়েছেন- সাবেক ছাত্রনেতা রেদওয়ান খানকে আহবায়ক, বদরুল হোসেন খানকে সিনিয়র যুগ্ম আহবায়ক,
রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল ও সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকুকে যুগ্ম আহবায়ক ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও কুলাউড়া পৌর বিএনপিতে খন্দকার মুহিবুর রহমানকে আহবায়ক, আব্দুল মন্নানকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও অলিউর রহমান চৌধুরী শিপলুকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এদিকে ওইদিন রাতে মৌলভীবাজার জেলা বিএনপি জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌর বিএনপির মধ্যে শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা বিএনপি ব্যাতীত সবকটি উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।

জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, আহবায়ক কমিটিতে দলের ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করার হয়েছে। আগামী দুই তিনদিনের মধ্যে শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা কমিটি অনুমোদন করা হবে। ঘোষিত এসব কমিটি তৃণমূলে দলকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ড থেকে ইউনিয়ন। ইউনিয়ন থেকে উপজেলা ও পৌর কমিটি সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। ঘোষিত এসব কমিটি আগামী দুইমাসের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff