সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুনামগঞ্জে হাওরে হাহাকার: পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
বর্ডার গার্ড বাংলাদেশ অধীনস্থ বিজিবি-১৯ ব্যাটালিয়নের অভিযানে সিলেট সীমান্ত এলাকা থেকে অর্ধকোটি টাকা মূল্যের বিভিন্ন চোরাই পণ্য জব্দ করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার সিলেট জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এগুলোর মধ্যে রয়েছে গরু, মহিষ, চা, চিনি, চা পাতা, মদ, বিয়ারসহ বিভিন্ন পণ্য।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২৫০ পিস ভারতীয় স্কিন শাইন ক্রিম, ৪টি গরু ও ২০০ কেজি চিনি জব্দ করা হয়।

জব্দকৃত এই পণ্যগুলোর বাজার মূল্য প্রায় ৩৭ লাখ ৪২ হাজার টাকা। এর আগে সোমবার জৈন্তাপুর, সুরইঘাট, লোভাছড়া ও ডোনা বিওপির বিজিবি সদস্যরা জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় মদ, ২৫ ক্যান বিয়ার, ৯টি গরু ও মহিষ, ৫৮৫ কেজি চা পাতা ও ৪০০ কেজি চিনি জব্দ করে। জব্দকৃত ভারতীয় পণ্য ও পশুর মূল্য ১১ লাখ ২০ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি। দুই দিনের অভিযানে জব্দ কৃত পণ্যের মোট মূল্য ৪৮ লাখ ৪২ হাজার ৭৫০ টাকা।

বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী, পিএসসি এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff