সর্বশেষ :
দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় আরেক জনের মৃত্যু, নিহত বেড়ে ৯ পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

শ্বশুর বাড়ির গাছের ডালে ঝুলছিল জামাইয়ের মরদেহ

শ্বশুর বাড়ির গাছের ডালে ঝুলছিল জামাইয়ের মরদেহ

কানাইঘাট প্রতিনিধি

সিলেটের কানাইঘাটে শ্বশুর বাড়িতে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় জুবায়ের আহমদ (৫০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বড়চতুল ইউনিয়নের চতুল সরুফৌদ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জুবায়ের আহমদ পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আব্দুল বারীর ছেলে।

স্থানীয়রা জানান, আনুমানিক তিন বছর আগে নিহত জুবায়ের আহমদের সঙ্গে বিয়ে হয় কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের সরুফৌদ গ্রামের হুসন আহমদ ওরফে ফেড়াইর মেয়ের। বুধবার ভোরে ফজরের নামাজের ওজু করতে গেলে জুবায়েরের শাশুড়ি একটি গাছের ডালের সঙ্গে জামাইয়ের ঝুলন্ত মরদেহ দেখে বাড়ির লোকজনকে জানান। পরে এলাকাবাসী পুলিশকে জানালে তাঁরা লাশ উদ্ধার করে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff