নিজস্ব প্রতিনিধি
জৈন্তাপুরে নদীর পাড়ে গাছের সঙ্গে বাঁধা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুখেল গ্রামে ইছাবা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত বৃদ্ধের নাম সাজিদ মিয়া (৭০)। তিনি চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন চানাচুর বিক্রেতা ছিলেন। সাজিদ মিয়া ৫ সন্তানের জনক।
এলাকাবাসী জানান, সোমবার সকালে ইছাবা নদীর ধারে ঘাস কাটতে যায় কতিপয় যুবকরা, এসময় গাছে সাথে বাঁধা অবস্থায় এক বৃদ্ধকে দেখতে পেয়ে চিৎকার শুর করলে আশপাশের জনতা এগিয়ে এসে পুলিশকে সংবাদ দিয়। এক পর্যায় ঘটনাস্থলে পলিশে এসে মৃত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্বার করে।তিনি চতুল বাজার সিএনজি ষ্টেশনে চানাচুর বিক্রি করতেন। গত ১০ নভেম্বর সন্ধ্যায় হরাতৈল জলছার বাজারে চানাচুর বিক্রি করতে যান পরের দিন তার লাশ গাছের সাথে গলায় গামছা প্যাচানো অবস্থায় পাওয়া যায়। এলাকাবাসী দাবী করেন সজিদ মিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা করে নদীর ধারে ফেলে যায় দর্বৃত্তরা।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, লাশের সুরতহাত তৈরি করা হচ্ছে, ঘটনার বিষয়ে অধিকতর তদন্তের জন্য নিহতের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকের কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
