সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

মুক্তি পেলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

মুক্তি পেলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

একুশে সিলেট ডেস্ক

 

জামিন পাওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাবেক পরিকল্পনামন্ত্রী ও সংসদ সদস্য এম এ মান্নান হাসপাতাল ছেড়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে কারাগার থেকে মুক্তির সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে হাসপাতাল থেকে রিলিজ (ছাড়পত্র) দিয়েছে চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড।

মুক্তি পেয়ে সাবেক মন্ত্রী মান্নান কালবেলাকে বলেন, আমি ভীষণ ক্লান্ত-পরিশ্রান্ত। ভীষণ অসুস্থও। আমার বিশ্রামের খুব প্রয়োজন। আমি কৃতজ্ঞ, আদালতের কাছে ন্যায় বিচার পেয়েছি। আমার আইনজীবীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। কারাগারে আমার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে। আমার নিজের উপজেলা শান্তিগঞ্জের সব মানুষ আমার প্রতি সহমর্মী ছিলেন, তারা রাজপথে বিক্ষোভও করেছেন, তাদের প্রতি চির কৃতজ্ঞ।

এর আগে বুধবার বিশ হাজার টাকা মুচলেকায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর করেছেন সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। জামিন শুনানী শেষে বয়স্ক ও অসুস্থতা বিবেচনায় আদালত এই আদেশ দেন বলে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন। তবে শুনানিতে বিএনপিপন্থি আইনজীবীরা অংশগ্রহণ করেন নি। তারা দাবি করেছেন, অস্বাভাবিক প্রক্রিয়ায় তার জামিন শুনানী হয়েছে, এ কারণে তারা বর্জন করেছে শুনানী।

 

সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে মানসিক ও শারিরিকভাবে অসুস্থ হওয়ায় গেল শনিবার সুনামগঞ্জ কারাগার থেকে আদালতের নির্দেশে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। পরে তাকে সিলেটের বাদাঘাট কেন্দ্রীয় কারাগারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওখানে তার চিকিৎসার জন্য ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

এর আগে এম এ মান্নানকে ১৯ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff