বিনোদন

অতীত ভুলতে চান না সামান্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বুধবার, ২ অক্টোবর ২০২৪ · ১:৩৮ এএম

 

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। ভালোবেসে ঘর বাঁধার পরও ২০২১ সালে সংসার ভাঙে তাদের। সংসার ভাঙার পর মায়োসাইটিস নামে এক জটিল রোগে আক্রান্ত হন সামান্থা।

 

সবকিছু মিলিয়ে আড়ালে চলে যান এই অভিনেত্রী। তবে সবকিছুই সামাল দিয়ে ফের কাজে ফিরেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

 

তার কাছে জানতে চাওয়া হয়, জীবনের কোন স্মৃতি মুছে ফেলতে চান? সামান্থা বলেন, আপনি কি সম্পর্কের কথা বলছেন? আমি কোনো কিছুই ভুলতে চাই না। তবে অতীতটা ভুলতে চাই। যেটা খারাপ অতীত।

 

যেটা সুখের ছিল না। আমার জীবনে সবকিছুই কিছু না কিছু শিক্ষা দিয়েছে। সুতরাং আমি সেই অংশ ছাড়া আর কিছু ভুলতে চাই না। সম্ভবত! আমাকে কি এটা জোরে বলতে হবে? না আমি সমস্যায় পড়িনি। আসলে, আমি এই প্রশ্নের উত্তরই দিতে চাই না।

 

সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্কে জড়ান নাগা চৈতন্য। গত ৮ই আগস্ট বাগদানও সেরেছেন তারা। তবে সামান্থা রুথ প্রভু এখনো একাই জীবনযাপন করছেন।

সম্পর্কিত সংবাদ