ডিবি পুলিশ সেজে মহিষ ছিনতাই, স্বেচ্ছাসেবকদল নেতাসহ ৬ জন আটক (ভিডিওসহ)

ডিবি পুলিশ সেজে মহিষ ছিনতাই, স্বেচ্ছাসেবকদল নেতাসহ ৬ জন আটক (ভিডিওসহ)

উজ্জ্বল দাশ, ওসমানীনগর

সিলেটের ওসমানীনগরে ডিবি পুলিশ পরিচয়ে মহিষবর্তী পিকআপ ছিনতাইকালে ৬ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এসময় গণপিটুনিতে গুরুতর আহত দুই ছিনতাইকারী হাসপাতালে ভর্তি করা হয়।

আটককৃতদের মধ্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবকদল নেতা টিটন কুমার মল্লিকও (৪৩) রয়েছেন। এ তথ্য নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া জানান, আটককৃতদরে বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের স্থানীয় দয়ামীর ইউনিয়নের তেরমাইল এলকায় মহিষ বোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-১১-৭০২৩) আটক করে একদল ছিনতাইকারী। এসময় তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। কিন্তু স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদকালে কয়েকজন পালিয়ে যায়। এমতাবস্থায় আটককৃতদের গণধোলাই শুরু হলে তারা একটি রাজনৈতিক দলের নেতা পরিচয় দিলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৬জনকে আটক করে থানায় নিয়ে যায়।

গণপিটুনির সময় আটকৃতরা জানিয়েছে, পিকআপ বোঝাই মহিষ ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা হুমায়ুন রশিদ চত্বর থেকে একটি মাইক্রোবাসে করে (ঢাকা মেট্রো চ-১৩-৪১৬০) ওই পিকআপের পিছু নেয়।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে দুই জনের পরিচয় মিলেছে। তারা হলেন সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন টিলাগড় এলাকার শৈলেন কুমার মল্লিকের ছেলে টিটন কুমার মল্লিক (৪৩) ও জৈন্তাপুর উপজেলার চিকনাগুল গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৫২)। অন্যদের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff