সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

দিরাইয়ে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

দিরাইয়ে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

দিরাই প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ের হাওর থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের ( ৬০) ভাসমান লাশ উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন নতুন মির্জাপুর জামে মসজিদের পাশে হাওয়ার বন হাওরে রাস্তার পূর্বপাশ এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, স্থানীয়রা হাওরে একটি লাশ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দিরাই থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশটি উদ্ধার করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত হয়নি। লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, যারা সম্প্রতি কোনো স্বজনকে হারিয়েছেন বা নিখোঁজ ব্যক্তির খোঁজ করছেন, তাদেরকে অতিসত্বর দিরাই থানায় যোগাযোগ করার অনুরোধ করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff