কোম্পানীগঞ্জে ‘বাঘ আতঙ্ক’ আক্রমণে আহত অন্তত ৪

কোম্পানীগঞ্জে ‘বাঘ আতঙ্ক’ আক্রমণে আহত অন্তত ৪

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জে ‘বাঘ আতঙ্ক’ হিসেবে ছড়িয়ে পড়া গুঞ্জনের আসল রহস্য উন্মোচিত হয়েছে। বন বিভাগের তথ্যমতে, এলাকাজুড়ে দেখা দেওয়া হিংস্র প্রাণীটি বাঘ নয়, বরং একটি হায়েনা।

জানা গেছে, গত ১৩ এপ্রিল থেকে বৃহত্তর দলইরগাঁও গ্রামে বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরদিন রাতে দলইরগাঁও বাজার এলাকায় স্থানীয়দের তোলা ছবির ভিত্তিতে প্রাণীটিকে হায়েনা হিসেবে শনাক্ত করা হয়।

এদিকে ওই হিংস্র প্রাণীর আক্রমণে দলইরগাঁও গ্রামের এক মাদ্রাসা শিক্ষার্থী, এক নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

১৫ এপ্রিল রাত থেকে পার্শ্ববর্তী বর্ণী গ্রামেও হায়েনার উপস্থিতির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক আরও বেড়ে যায়।

ঘটনার পর সিলেট বন বিভাগ-এর একটি প্রতিনিধি দল দলইরগাঁও এলাকা পরিদর্শন করে। তারা স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে ঘটনার বিস্তারিত শোনেন এবং তোলা ছবি পর্যালোচনা করে প্রাণীটিকে হায়েনা হিসেবে নিশ্চিত করেন। বন বিভাগের কর্মকর্তারা জানান, প্রাণীটির আক্রমণ বিপজ্জনক হতে পারে।

এ সময় এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় এবং কোথাও প্রাণীটির উপস্থিতি টের পেলে দ্রুত বন বিভাগকে জানাতে বলা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

হায়েনার আক্রমণে আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ভ্যাকসিন নিচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা সাব্বির আহমদ হাসনু জানান, কয়েকদিন ধরে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের স্কুল, মাদ্রাসা ও মক্তবে পাঠানো নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে তিনি বন বিভাগের সার্বক্ষণিক নজরদারি ও দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff