একুশে সিলেট ডেস্ক
সিলেট নগরীতে প্রতিবারের মতো পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
শাহী ঈদগাহে ঈদের জামায়াতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন। এর আগে নসিহত করবেন একই মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
এছাড়াও দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে ঈদের জামায়াত সকাল সাড়ে ৮টায়। জামাতে ইমামতি করবেন হযরত মাওলানা আসজাদ আহমদ। অপরেদিকে বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায়, সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
এদিকে হযরত শাহপরাণ রহ. মাজার মসজিদ প্রাঙ্গনে সকাল সাড়ে ৮টায়, বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদে সকাল ৮টায়, জামেয়া মাদানীয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসা মসজিদে সকাল সাড়ে ৭টায়, কাজিরবাজার মখন জামে মসজিদে সকাল সোয়া ৯টায়, টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
Leave a Reply