দুই দিনের সফরে শুক্রবার সিলেট আসছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার মুক্তাদির

দুই দিনের সফরে শুক্রবার সিলেট আসছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার মুক্তাদির

একুশে সিলেট ডেস্ক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সিলেট-১ (মহানগর-সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির দুই দিনের সরকারি সফরে আগামীকাল শুক্রবার সিলেট আসছেন। ২০ ও ২১ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) তিনি সিলেটে বিভিন্ন সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

মন্ত্রীর সফরসূচি অনুযায়ী, আগামীকাল শুক্রবার সকাল ৮টা ৫ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে তিনি সরাসরি সিলেট সার্কিট হাউজে গমন করবেন। এদিন জোহরের নামাজ হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে আদায় করবেন এবং সেখানে মুসল্লিদের সাথে কুশল বিনিময় ও দোয়া মাহফিলে শরিক হবেন।

এরপর তিনি ধারাবাহিকভাবে হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) এবং গাজী বুরহান উদ্দিন (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। ওইদিন সন্ধ্যায় দক্ষিণ সুরমার তেতলিতে আয়োজিত একটি ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

সফরের দ্বিতীয় দিন শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মন্ত্রী সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে টিসিবি’র ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।

শনিবার সন্ধ্যায় নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস হোটেলে সিলেটের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি। সফর শেষে ওইদিন রাত ১১টা ২০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো সরকারি কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff