জকিগঞ্জ সীমান্তে বিস্ফোরক উদ্ধার

জকিগঞ্জ সীমান্তে বিস্ফোরক উদ্ধার

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বর্ডার গার্ড বাংলাদেশ) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর যৌথ অভিযানে ১৫টি পাওয়ার জেল ও ১৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদারসহ মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে যৌথ আভিযানিক দলটি উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম পেট্রোলবাংলা পয়েন্ট সংলগ্ন রায়গ্রাম যাত্রী ছাউনির আশপাশে তল্লাশি চালায়। রাত প্রায় ১০টা ২০ মিনিটে যাত্রী ছাউনির পেছনে পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১৫টি পাওয়ার জেল ও ১৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে বিজিবি ও র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত সামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জিডি মূলে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff