সিলেটে মঙ্গলবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেটে মঙ্গলবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

একুশে সিলেট ডেস্ক

সিলেট মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ট্রান্সফরমার মেরামত, সংস্কার এবং সঞ্চালন লাইনের উন্নয়ন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সেবা পাবেন না সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালাবাজার ফিডারের আওতাধীন বেশ কিছু এলাকায় উন্নয়নমূলক কাজ পরিচালনা করা হবে। এর ফলে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীরগাঁও, মুন্সিবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গাপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুর ও এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ বিশেষ নির্দেশনায় জানিয়েছে, শাট-ডাউন চলাকালীন সময়ে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য করতে হবে। তবে কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং উন্নয়ন কাজ সুচারুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff