সর্বশেষ :
মঙ্গলবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ভোটের আগে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান বহিষ্কার সংবাদকর্মী মিলন তালুকদারের বাবার ৩য় মৃত্যুবার্ষিকী আজ গণমিছিল:  ক্ষমতা চাইতে আসিনি, আপনাদের পাশে থাকতে এসেছি: খন্দকার মুক্তাদির বিয়ানীবাজার থানা পরিদর্শনে ডিআইজি, পেশাদার পুলিশিংয়ে কঠোর নির্দেশ জামায়াত ক্ষমতায় এলে নিরাপদে থাকবেন নারীরা, তরুণরা হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না: তারেক রহমান ‘ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই’ লুনার নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার পথে মারা গেলেন সাবেক চেয়ারম্যান ভোটের নিরাপত্তা: সুনামগঞ্জে ৮৯ কেন্দ্র অতিঝুঁকিপূর্ণ

বিয়ানীবাজার থানা পরিদর্শনে ডিআইজি, পেশাদার পুলিশিংয়ে কঠোর নির্দেশ

বিয়ানীবাজার থানা পরিদর্শনে ডিআইজি, পেশাদার পুলিশিংয়ে কঠোর নির্দেশ

বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার থানা পরিদর্শনে এসে সিলেট রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মুশফেকুর রহমান পুলিশ সদস্যদের স্বচ্ছতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য বা ছাড় গ্রহণযোগ্য নয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আকস্মিক পরিদর্শনকালে ডিআইজি থানা হাজতখানা, মেস, ব্যারাকসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিং করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রো-অ্যাকটিভ পুলিশিং জোরদার, গোয়েন্দা তথ্য সংগ্রহ বৃদ্ধি এবং দ্রুত সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে নির্বাচন সংশ্লিষ্ট সব দায়িত্ব নিরপেক্ষতা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের নির্দেশ দেন ডিআইজি। পাশাপাশি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো নাশকতা বা আইনশৃঙ্খলা বিঘ্নকারী তৎপরতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় বিয়ানীবাজার থানার ওসি মোহাম্মদ ওমর ফারুক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ছবেদ আলী উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff