সর্বশেষ :
সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য: সুনামগঞ্জ সদর ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন জৈন্তাপুরে মানবপাচার চক্রের দৌরাত্ম্য! সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আফরোজ আলী কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি

সিলেটের নতুন ডিসিকে বিমানবন্দরে স্বাগত জানালেন প্রশাসনের কর্মকর্তারা

সিলেটের নতুন ডিসিকে বিমানবন্দরে স্বাগত জানালেন প্রশাসনের কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম সিলেট পৌঁছেছেন। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল।

আগামীকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি নতুন ডিসি হিসেবে দায়িত্বগ্রহণের কথা রয়েছে। সারওয়ার আলম এর আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) ছিলেন। তিনি এই মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন।

বিমানবন্দরে নতুন ডিসিকে স্বাগত জানান জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

সাদা পাথর লুটের ঘটনায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁর স্থলে নতুন ডিসি হিসেবে নিয়োগ পান সারওয়ার আলম।

সিলেটে সাদাপাথর লুট ও চুরির ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই সিলেটে জেলা প্রশাসক পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে। আজ বুধবার মোহাম্মদ শের মাহবুব মুরাদ সিলেট থেকে বিদায় নিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff