সিলেট

গোলাপগঞ্জে অস্ত্র ও হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · সোমবার, ৪ আগস্ট ২০২৫ · ৭:০৮ পিএম

গোলাপগঞ্জ প্রতিনিধি

সিলেটের গোলাপগঞ্জে অস্ত্র ও হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) সিলেট নগরীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন উপজেলার আমুড়া ইউনিয়নের উত্তর ধারাবহর গ্রামের মৃত হীরা মিয়ার ছেলে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “গ্রেপ্তারকৃত জসিম উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র মামলায় (জিআর ৪৩/১৭) দুটি ধারায় মোট ২১ বছরের সাজা রয়েছে। একইসঙ্গে তিনি একটি হত্যা মামলার (জিআর ৩৭/১৭) আসামি। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। তার অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে সিলেট শহরের একটি স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

সম্পর্কিত সংবাদ