সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুনামগঞ্জে হাওরে হাহাকার: পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

বলিউড থেকে নির্বাসিত তনুশ্রী দত্তের একাকী লড়াই

বলিউড থেকে নির্বাসিত তনুশ্রী দত্তের একাকী লড়াই

একুশে বিনোদন

বলিউডের ঝলমলে দুনিয়ায় অনেকেই আসেন, কেউ রয়ে যান চিরকাল, আবার কেউবা হারিয়ে যান হঠাৎ করেই। তেমনই এক নাম তনুশ্রী দত্ত। ইমরান হাশমির সঙ্গে ‘আশিক বানায়া আপনে’ ছবিতে তনুশ্রী তার রূপ-গ্ল্যামার আর সাহসী অভিনয়ে ঝড় তুলেছিলেন গোটা ভারতীয় সিনে-ইন্ডাস্ট্রিতে। ২০০৫ সালে বলিউডে প্রবেশ করেই আলোচনায় উঠে আসা এই অভিনেত্রী যেন হঠাৎ মিলিয়ে গেলেন রুপালি পর্দা থেকে। কী হয়েছিল সেই সময়? কেন হারিয়ে গেলেন এই রূপসী নায়িকা?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেছিলেন ২০০৯ সালের ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিংয়ের সময় নাকি তাকে বাজেভাবে ছুঁয়ে দেখেন নানা পাটেকর। কার্যত এর পর থেকেই বলিউডে শুরু হয় মি টু’র ঝড়। একের পর এক নায়িকা, বলিউড প্রযোজক পরিচালকের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। তবে নানা পাটেকরের ক্ষেত্রে ব্যাপারটা খানিক অন্যরকম হয়ে দাঁড়ায়। আরও জানা যায়, সেসময় প্রত্যক্ষদর্শীদের বয়ান ও উপযুক্ত প্রমাণের বিরুদ্ধে এই মামলায় ক্লিনচিট দেওয়া হয় নানা পাটেকরকে। কিন্তু হারিয়ে যান তনুশ্রী। তনুশ্রী বাঙালি হলেও জামশেদপুরে জন্ম তার। তবে বাংলার সঙ্গে তার ছিল গভীর যোগ।

বলিউড থেকে কাজ হারিয়ে যাওয়ার পর বিদেশে চলে যান তনুশ্রী। ২০২০ সালে দেশে ফিরে আসেন তনুশ্রী। এরপর প্রকাশ্যেই তিনি জানান, বলিউডের ওই বড় ব্যক্তিদের বিরুদ্ধে মুখ খোলার কারণে তিনি আজ কর্মহীন।

 

নিজের সোশ্যাল হ্যান্ডেলের এক পোষ্টে তিনি লেখেন, ‘আমি আমার ক্যারিয়ার পুনরুদ্ধারের চেষ্টা করছি। মানুষ আমার সঙ্গে কাজও করতে চাইছে। ছবির অফারও পাচ্ছি। কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে যাচ্ছে। ‘

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff