সর্বশেষ :
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আফরোজ আলী কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি ঈদে সিলেট কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না কোনো কয়েদি নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেফতার

সুনামগঞ্জে জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে মানববন্ধন

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ:
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়ে) প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও সস্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ ) সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা – কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ, সুনামগঞ্জ জেলার আয়োজনে মাস্টার ট্রেইনার আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা পাঁচ দফা দাবি উত্থাপন করে বলেন, প্রথম দফা আউটসোর্সিং বাতিল করতে হবে। দ্বিতীয় দফা সকল জনবলকে রাজস্বভুক্ত করতে হবে। তৃতীয় দফা কর্মী ও কেয়ারটেকারদের স্কেল ভুক্ত করতে হবে। চতুর্থ দফা শিক্ষকের সম্মান বৃদ্ধি করতে হবে। এবং পঞ্চম দফা হলো- ঈদের পূর্বে প্রকল্প অনুমোদন করে সকল শিক্ষক কেয়ারটেকার ও জনবলের বকেয়াসহ বেতন ভাতাদি পরিশোধ করতে হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকে কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মাওলানা আবু সুফিয়ান, মাও. নুরুজ আলী, মাও. সিরাজুল ইসলাম, মাও. মজিবর রহমান, মাও. শিশির আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff