সর্বশেষ :
সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য: সুনামগঞ্জ সদর ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন জৈন্তাপুরে মানবপাচার চক্রের দৌরাত্ম্য! সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আফরোজ আলী কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি

জৈন্তাপুরে বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জৈন্তাপুরে বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জৈন্তাপুর প্রতিনিধি
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অতিরিক্ত মজুদ নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন জৈন্তাপুর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার ( ৪ঠা মার্চ) দুপুর সাড়ে ১২টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচা বাজার, মাছ, মাংস, চালসহ বিভিন্ন দ্রব্যমূল্যের দাম যাচাই, পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য তালিকা, ক্রয় রশীদ ও মুনাফার হার তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জর্জ মিত্র চাকমা।

এ সময় তিনি দরবস্ত বাজার এলাকায় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ভোগ্যপন্যের দোকান পরিদর্শন করেন। এ সময় দোকানে কোন মেয়াদোত্তীর্ণ পন্য,ক্রয়মূল্যের রিসিট, বিক্রয়মূল্যের তালিকা প্রদর্শন বিবিধ বিষয়ে মনিটরিং করেন।

পরে দরবস্ত বাজারে বিভিন্ন কাঁচাপন্য ও শাক সবজীর দোকানে তিনি মনিটরিং করেন। মনিটরিং চলাকালীন দুইটি মুদি ও দুইটি কাঁচাপন্যের দোকানে অনিয়ম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সহনীয় পর্যায়ে রাখতে ইতিমধ্যে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হয়ে। এখন থেকে উপজেলার প্রতিটি বাজারে প্রশাসনে মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখা হবে। আজ চারটা প্রতিষ্ঠানে জরিমানা আদায়ের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে। ক্রেতা সাধারণকে জিম্মি করে কোন পন্য সামগ্রির কৃত্রিম সংকট সৃষ্টির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

এ সময় বাজার মনিটরিং এ উপজেলা প্রশাসনের সাথে জৈন্তাপুর মডেল থানা পুলিশ টিম উপস্থিত ছিলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff