সর্বশেষ :
সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য: সুনামগঞ্জ সদর ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন জৈন্তাপুরে মানবপাচার চক্রের দৌরাত্ম্য! সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আফরোজ আলী কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি

কানাইঘাট ট্রাকবোঝাই ভারতীয় চিনির চালান জব্দ, আটক ১

কানাইঘাট ট্রাকবোঝাই ভারতীয় চিনির চালান জব্দ, আটক ১

কানাইঘাট প্রতিনিধি
সিলেটের কানাইঘাট থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৩৭ বস্তা ভারতীয় চিনি বোঝাই ট্রাক গাড়ী আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে থানার একদল পুলিশ পৌরসভার বায়মপুর গ্রামের সফর আলী মেম্বারের বাড়ির পাশে কানাইঘাট-শাহবাগ সড়কে ট্রাক বোঝাই ১৩৭ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকের চালককে আটক করে। পরে পুলিশ চিনি বোঝাই ট্রাক থানায় নিয়ে আসেন। আটক ভারতীয় চিনির বাজার মূল্য ৬ লাখ ৮৫ হাজার টাকা বলে জানা গেছে।

এ ঘটনার থানার এসআই দুর্গা কুমার দেব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ট্রাক চালক হেলাল উদ্দিনকে আসামী করে মামলা দায়ের করেন।

থানার ওসি আব্দুল আউয়াল বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স এর নির্দেশনা দিয়েছেন। থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এদিকে কানাইঘাট সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া সহ আশপাশ গ্রামের লোকজন জানিয়েছেন, মধ্যখানে সাতবাঁক ইউনিয়নে চোরাচালান অনেকটা বন্ধ হলেও বিএনপির নেতা এক ইউপি সদস্য তার দল বল নিয়ে লোভাছড়া পাথর কোয়ারীতে থাকা জব্দকৃত পাথর সহ সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় চিনি লোভা নদী দিয়ে নৌকাযোগে এনে চরিপাড়া লোভারমুখ সুরমা ঘাটে এনে মজুদ করে রাতের বেলা ট্র্যাক্টর ও ট্রাক দিয়ে বিভিন্ন এলাকায় পাচার করছে। যার কারনে এলাকার মানুষ রাতের বেলা ট্র্যাক্টরের বিকট শব্দের কারনে ঘুমাতে পারছেন না, এ এলাকায় থানা পুলিশের তৎপরতা বাড়ানোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff